Country

2 years ago

Aadhaar card for Stray Dogs: ‘আধার’ কার্ড ঝুলিয়ে হাঁটবে পথকুকুরেরা ও

Stray dogs with identity cards hanging around their necks(Collected)
Stray dogs with identity cards hanging around their necks(Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার ‘আধার’ কার্ড ঝুলিয়ে হাঁটবে পথকুকুরেরা ও। এমনটাই বন্দোবস্ত করল মুম্বই পুরসভা,মুম্বই বিমানবন্দরের বাইরে ২০টি পথকুকুর ইতিমধ্যেই নিজেদের ‘আধার’ কার্ড পেয়েছে। শনিবার সকালে আধার কার্ডগুলি প্রশাসনের তরফে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়। টিকাকরণও হয় কুকুরগুলির। 

‘আধার’ কার্ডগুলি বেল্ট দিয়ে পথকুকুরদের ঘাড়ে আটকানো হয়েছে। সেই বেল্টগুলিতে রয়েছে একটি করে কিউআর কোড। কেউ গিয়ে ওই কিউআর কোড স্ক্যান করলেই কুকুরটির নাম এবং প্রজাতি মোবাইলের পর্দায় ফুটে উঠবে। কুকুরটির টিকাকরণ হয়েছে কি না, কুকুরটির কোনও রোগ রয়েছে কি না, তা-ও জানা যাবে কিউআর কোড স্ক্যান করে।

শনিবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের বাইরে পথকুকুরদের পরিচয়পত্র বিলি করার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কয়েক ঘণ্টার দৌড়ঝাঁপের পর ২০টি কুকুরের গলায় পরিচয়পত্র ঝোলানো হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, পথকুকুর সংক্রান্ত ডেটাবেস তৈরি করতেই এই পদক্ষেপ করা হয়েছে।


You might also like!