Country

2 years ago

1995 double murder case: ১৯৯৫-এর জোড়া খুনের মামলা : প্রভুনাথ সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট

Supreme Court sentenced Prabhunath Singh to life imprisonment
Supreme Court sentenced Prabhunath Singh to life imprisonment

 

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : জোড়া খুনের মামলায় বিহারের রাজনীতিবিদ তথা প্রাক্তন আরজেডি নেতা প্রভুনাথ সিংকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল সুপ্রিম কোর্ট। ১৯৯৫ সালের এই জোড়া খুন মামলায় শুক্রবার সাজা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট প্রভুনাথ সিং এবং বিহার সরকারকে ক্ষতিগ্রস্তদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে। ১৯৯৫ সালের জোড়া খুনের মামলায় চারবারের বিহারের সাংসদ প্রভুনাথ সিংকে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করেছিল।

পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রভুনাথ সিংকে হাজিরার নির্দেশ দিয়েছিল। যদিও, প্রভুনাথ সিং এদিন ভার্চুয়ালি হাজিরা দেন। প্রভুনাথ সিং ইতিমধ্যেই অন্য একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে হাজারীবাগ কারাগারে বন্দি রয়েছে। উল্লেখ্য, প্রভুনাথের বিরুদ্ধে ১৯৯৫ সালের ২৩ আগস্ট বিধানসভা ভোট চলাকালীন ৪৭ বছরের দারোগা রায় এবং ১৮ বছরের রাজেন্দ্র রায়কে খুনের অভিযোগ ছিল। অভিযোগ, প্রভুনাথের ঠিক করে দেওয়া প্রার্থীকে ভোট না দেওয়ায় তাঁদের খুন হতে হয়। নিম্ন আদালত হয়ে সেই মামলা পৌঁছয় পটনা হাইকোর্টে। ২০০৮ সালে প্রমাণের অভাবে হাইকোর্ট প্রভুনাথকে বেকসুর খালাস করে দেয়। সেই মামলাতেই ১৮ আগস্ট দোষী সাব্যস্ত হন প্রাক্তন আরজেডি নেতা। শুক্রবার সুপ্রিম কোর্ট প্রভুনাথকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।


You might also like!