Country

2 years ago

Aizawl :আইজলের কাছে নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু ১৭ জনের, গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

17 people died when the bridge under construction collapsed near Aizawl
17 people died when the bridge under construction collapsed near Aizawl

 

আইজল, ২৩ আগস্ট : মিজোরামের আইজলের কাছে নির্মীয়মান সেতু ভেঙে প্রাণ হারালেন ১৭ জন কর্মী। বুধবার আইজলের কাছে সাইরাং-এ নির্মীয়মান একটি রেলসেতু ভেঙে পড়ে, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জন কর্মীর। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এক্স (আগে টুইটার) মাধ্যমে জানিয়েছেন, "আইজলের কাছে সাইরাং-এ নির্মীয়মান রেলওয়ে সেতু বুধবার ধসে পড়েছে; কমপক্ষে ১৭ জন শ্রমিক মারা গিয়েছে। উদ্ধারকাজ চলছে। আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

You might also like!