Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Accident: ভরতপুরে ট্রেলার ও বাসের সংঘর্ষে মৃত ১২; অর্থ সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ গেহলটের

12 killed in trailer-bus collision in Bharatpur
12 killed in trailer-bus collision in Bharatpur

 

ভরতপুর, ১৩ সেপ্টেম্বর  : রাজস্থানের ভরতপুর জেলায় ট্রেলার ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ১২ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুর জেলার হানত্রার কাছে জয়পুর-আগ্রা হাইওয়ের ওপর। পুলিশ জানিয়েছে, লখনপুর এলাকার অন্ত্রা ফ্লাইওভারে বাসটি থেমেছিল, সেই বাসের পিছনে ট্রেলারটি ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ৫ জন পুরুষ ও ৬ জন মহিলার মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজনের মৃত্যু হয়।

ভরতপুরের পুলিশ সুপার মৃদুল কাচাওয়া বলেছেন, বাসের যাত্রীরা গুজরাটের ভাবনগর থেকে উত্তর প্রদেশের মথুরায় যাচ্ছিলেন। ভোর ৪.৩০ মিনিট নাগাদ লখনপুর এলাকার অন্ত্রা ফ্লাইওভারে বাসটি থেমেছিল, সেই বাসের পিছনে ট্রেলারটি ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় ও ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজন প্রাণ হারান। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন, ভরতপুরে দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত। ঈশ্বরের কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী গেহলট। দুঃখপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। গুজরাট সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

You might also like!