Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

US Deporation News: আমেরিকা থেকে ফিরলেন আরও ১১৯ জন ভারতীয়, বিমান নামল পঞ্জাবে

US Air Force
US Air Force

 

অমৃতসর, ১৬ ফেব্রুয়ারি : দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল শতাধিক অবৈধ অভিবাসীকে। দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে পঞ্জাবের অমৃতসরে পৌঁছেছে বিমানটি। এই ১১৯ অবৈধবাসীর মধ্যে ৬৭ জনই পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন।

এ ছাড়া গুজরাটের আট জন, উত্তর প্রদেশের তিন জন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠিয়েছে আমেরিকা। চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধবাসীদের নিয়ে তাদের আরও একটি বিমানের ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন, এখনও জানায়নি আমেরিকা।


You might also like!