Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Mumbai Agra highway Accident: জয়পুর-আগ্রা হাইওয়েতে ট্রেলার ও বাসের সংঘর্ষে মৃত ১১; আহত ১২ জন, শোকপ্রকাশ গেহলটের

11 killed in trailer-bus collision on Jaipur-Agra highway; 12 injured, Gehlot condoles
11 killed in trailer-bus collision on Jaipur-Agra highway; 12 injured, Gehlot condoles

 

ভরতপুর, ১৩ সেপ্টেম্বর : রাজস্থানের ভরতপুর জেলায় ট্রেলার ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুর জেলার হানত্রার কাছে জয়পুর-আগ্রা হাইওয়ের ওপর। পুলিশ জানিয়েছে, লখনপুর এলাকার অন্ত্রা ফ্লাইওভারে বাসটি থেমেছিল, সেই বাসের পিছনে ট্রেলারটি ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ৫ জন পুরুষ ও ৬ জন মহিলার মৃত্যু হয়েছে।

ভরতপুরের পুলিশ সুপার মৃদুল কাচাওয়া বলেছেন, বাসের যাত্রীরা গুজরাটের ভাবনগর থেকে উত্তর প্রদেশের মথুরায় যাচ্ছিলেন। ভোর ৪.৩০ মিনিট নাগাদ লখনপুর এলাকার অন্ত্রা ফ্লাইওভারে বাসটি থেমেছিল, সেই বাসের পিছনে ট্রেলারটি ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় ও ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন, ভরতপুরে ১১ জনের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। ঈশ্বরের কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী গেহলট।


You might also like!