Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

‘Bal Vivah Mukt Bharat’ Campaign: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১০০ দিনের বাল্যবিবাহ-মুক্ত ভারত প্রচারাভিযান

Nationwide 100-day ‘Bal Vivah Mukt Bharat’
Nationwide 100-day ‘Bal Vivah Mukt Bharat’

 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : বাল্য বিবাহ-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ১০০ দিনের নিবিড় সচেতনতামূলক প্রচারাভিযানের সূচনা করতে চলেছে নারী ও শিশু বিকাশ মন্ত্রক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং মন্ত্রকের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। ২৭ নভেম্বর, ২০২৪ তারিখে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক বাল্য বিবাহ-মুক্ত ভারতের প্রচারাভিযান শুরু করেছিল। এ বছরের ২৭ নভেম্বর তার সমাপ্তি ঘটে।

১০০ দিনের (২৭ নভেম্বর, ২০২৫ থেকে ০৮ মার্চ, ২০২৬) এই প্রচার কর্মসূচিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবন্ধ প্রতিযোগিতা, পারস্পরিক আলাপচারিতা সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ধর্মীয় নেতা, বিবাহ পরিষেবা প্রদানকারীদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি শিশুদের অধিকার, সুরক্ষা এবং ক্ষমতায়ন সংক্রান্ত বার্তা দেওয়া হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলির বিভিন্ন ওয়ার্ডে বাল্য বিবাহ-মুক্ত ভারত গড়ার অঙ্গীকার গ্রহণ করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পঞ্চায়েতি রাজ, গ্রামোন্নয়ন এবং শিক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই কর্মসূচি রূপায়িত করা হবে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|

You might also like!