
মুম্বই, ২৬ অক্টোবর: মহারাষ্ট্রের বিড জেলায় দুই পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। দু'টি দুর্ঘটনাই বৃহস্পতিবারের। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে ধামনগাঁও গ্রাম থেকে শহরে যাওয়ার পথে, একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক-সহ ৪ জন প্রাণ হারিয়েছেন।
দ্বিতীয় দুর্ঘটনায়, অষ্টি জামখেদ রোডের গান্ধনওয়াড়ি ফাটার কাছে ৪০-৪৫ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে ৬ জন মারা যান। এই দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঘটেছে। বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
