Country

2 years ago

Road Accident: স্কুটি ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পড়ুয়া, আহত ৪

1 student killed, 4 injured in head-on collision between scooter and motorcycle
1 student killed, 4 injured in head-on collision between scooter and motorcycle

 

রায়পুর, ২৩ আগস্ট: স্কুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ছাত্রের। মৃত ছাত্রের নাম নিখিল ভগত। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, রায়পুরের বিশ্রামপুর প্রধান সড়কের কালীঘাটের কাছে। আহত ৪ জন পড়ুয়ার চিকিৎসা চলছে রায়পুরের একটি হাসপাতালে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনায় নিহত ছাত্রের পরিবার ও হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন। মন্ত্রীর মঙ্গলবারের একটি কর্মসূচিতে মৃত ছাত্র, ও তার কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগদানের পর স্কুটিতে করে অম্বিকাপুর থেকে বিশ্রামপুর ফিরছিলেন নিহত ছাত্র ও কয়েজন পড়ুয়া। ফেরার পথে বিশ্রামপুর প্রধান সড়কের কালীঘাটের কাছে স্কুটিটির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ছাত্র নিখিল ভগত নিহত হয়। তার সঙ্গী জ্ঞানোদয়ের মাথায় গুরুতর আঘাত লাগে। ডেভিড রোহিত তিরকি, সাইকেল চালাচ্ছিলেন, তিনিও গুরুতর আহত হন। অনুজ এক্কা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পায়ে গুরুতর চোট পাওয়ায় বিশাল নিকুঞ্জকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালেক্টর কুন্দন কুমার জানিয়েছেন, গুরুতর আহত জ্ঞানোদয় এবং ছাত্র ডেভিড রোহিত তিরকিকে চিকিৎসার জন্য রায়পুরে পাঠানো হয়েছে।

You might also like!