Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Cooking Tips:গুঁড়োলঙ্কার বিকল্প হিসাবে রান্নায় আর কী কী ব্যবহার করতে পারেন?

What else can be used in cooking as an alternative to powder?
What else can be used in cooking as an alternative to powder?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঝালঝাল, মুখরোচক করে না রাঁধলে কষা মাংস কিংবা ডিমের ঝোল মুখে উঠতে চায় না অনেকেরই। রান্নায় স্বাদ আনতে গুঁড়োলঙ্কা তো দিতেই হয়। তবে পেটের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের জন্য লাল লঙ্কার গুঁড়ো অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে। অনেকেরই আবার চিকিৎসকের তরফ থেকে লঙ্কাগুঁড়ো খাওয়ার ব্যাপারে কড়া বারণ রয়েছে। তা হলে উপায়? গুঁড়োলঙ্কার বিকল্প হিসাবে রান্নায় আর কী কী ব্যবহার করতে পারেন?

চিলি ফ্লেক্স

রান্নায় লঙ্কারগুঁড়োর বদলে ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্স। পিৎজা খাওয়ার সময়ও অনেকে উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে নেন। এর স্বাদ বেশ ঝাল ঝাল। তাই রান্নায় একটু বিদেশি স্বাদ পেতে লঙ্কারগুঁড়োর বদলে মেশাতে পারেন চিলি ফ্লেক্স। বাংলার রান্নায় ব্যবহৃত লঙ্কাগুঁড়োর থেকে অবশ্য এর ঝাল কম।

প্যাপরিকা পাউডার

দক্ষিণ আমেরিকার বিভিন্ন রান্নায় এই মশলা ব্যবহার করা হয়। এখন অবশ্য এ দেশেও এর চল হয়েছে। রান্নায় ব্যবহৃত লাল রঙের এই পাউডারটির স্বাদ বেশ ঝাল। পছন্দের রান্নায় অনায়াসে তাই ব্যবহার করতে পারেন প্যাপরিকা পাউডার।

গোলমরিচ

অনেকের হেঁশেলেই মজুত থাকে গোলমরিচ। হজমশক্তি বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে এটি। রান্নার স্বাদ বাড়াতে কিংবা একটু ঝাল ঝাল ভাব আনতে খাবারের উপরে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন।

You might also like!