Breaking News
 
Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর India's highest score in the T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর

 

Cooking

2 years ago

Mutton Khichdi Recipe:লাঞ্চ কিংবা ডিনার জমে উঠুক মটন খিচুড়িতে, রইল রেসিপি

Mutton Khichuri
Mutton Khichuri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবর্ষার মরসুম । । মটন তো মাস্ট । আর তাতে যদি বর্ষা স্পেশ্যাল খিচুড়ি যোগ দেয়, তাহলে তৈরি হয়ে যায় মটন খিচুড়ি । খেয়েছেন কখনও ? বাড়িতে বানিয়ে নিতে পারে এই স্পেশ্যাল মটন খিচুড়ি রেসিপি ।

উপকরণ

১ কেজি মটন, গোবিন্দভোগ বা বাসমতি চাল, মুগ ডাল, আদা-রসুন বাটা, টক দই, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো, গোটা গরমমশলা, গরমমশলা গুঁড়ো, স্বাদমতো নুন ও তেল

পদ্ধতি

চাল ধুয়ে ভিজিয়ে রাখুন । মুগডাল ভেজে রেখে দিন । এরপর খাসির মাংসে আদা-রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভাল করে মাখিয়ে দুই ঘণ্টা ম্যারিনেট করে রাখুন । তারপর হাঁড়িতে তেল গরম করে গোটা গরমমশলা দিন । তারপর তেলে পেঁয়াজ দিয়ে তা বাদামি করে ভাজুন । ভাজা হলে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন। তাতে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মাংস হতে দিন । মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, তখন ভেজে রাখা ডাল ও চালটা দিয়ে দিন । মাংস ও মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে । তারপর চাল ডোবা পর্যন্ত অল্প গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন । চাল, ডাল সিদ্ধ হয়ে গেলে গরমমশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন । তারপর ঝরঝরে হয়ে এলে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন মটন খিচুড়ি ।

You might also like!