Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Quick and easy tasty Paratha recipe: বাড়ির রান্নাতেই রেস্টুরেন্টের স্বাদ, খেজুর-আমসত্ত্বের পরোটা উপহার দিন অতিথিদের!

Date-Stuffed Parathas
Date-Stuffed Parathas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলির সন্ধ্যায় বাড়িতে যদি আড্ডার পরিকল্পনা থাকে, তাহলে অতিথিদের জন্য মেনু ভাবনাও নিশ্চয়ই চলছে জোরকদমে। আমিষ বা নিরামিষ– যা-ই বানান, একটা স্পেশাল পদ সকলের মন জয় করে নেবেই। এবার কিছু নতুন পরিবেশন করতে চাইলে রেস্তরাঁয় অর্ডার দেওয়ার দরকার নেই। বরং বাড়িতেই বানিয়ে ফেলুন খেজুর-আমসত্ত্বের পরোটা। গরম গরম পরিবেশন করুন, আর চমকে দিন অতিথিদের। নিচে রইল সহজ রান্নার প্রণালী।

উপকরণ—

৪ কাপ আটাআধ কাপ ময়দা

এক চিমটে নুন

এক চামচ ঘি

ঈষদুষ্ণ জল

পুরের জন্য—

আধ কাপ আমসত্ত্বকুচি

আধ কাপ খেজুরকুচি

তিন চামচ কিশমিশ কুচিয়ে নেওয়া

প্রণালী—

আটা-ময়দা মিশিয়ে ঈষদুষ্ণ জল দিয়ে নরম করে মাখতে হবে। তাতে সামান্য নুন ও ঘি দিয়ে ময়ান দিন। ভাল করে মেখে নরম মণ্ড বানাতে হবে। তার পর সেটি ঢেকে রাখুন আধ ঘণ্টার মতো। অন্য একটি পাত্রে পুরের সব কুচোনো উপকরণ মিশিয়ে রাখুন। ময়দার লেচি কাটার আগে আরও এক বার মেখে নিন। তার পর লেচি কেটে তাতে খেজুর, আমসত্ত্ব, কিশমিশের কুচি ভরে বেলে নিন। অল্প ঘি তাওয়ায় দিয়ে দু’পিঠ সেঁকে নিন। এই পরোটা আচার বা দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…