Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Fish Recipe: পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনুন—কচুশাকে পুঁটি মাছ রেঁধে চমকে দিন অতিথিদের!

Kochu-shak with Puti fish
Kochu-shak with Puti fish

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের ব্যস্ত জীবনে অনেকের রান্নাঘরে প্রতিদিনই চলে একই ধরনের খাবার। নতুন কিছু রান্না করে দেখার সুযোগ বা ইচ্ছা—দুটোই কমে গেছে। অথচ মা-ঠাকুমারা রান্নাঘরকেই বানাতেন তাঁদের পরীক্ষাগার, যেখানে রোজই জন্ম নিত নতুন স্বাদের নানা পদ। তেমনই হারিয়ে যাওয়া এক পুরনো রেসিপি হলো ঝাল ঝাল কচুর শাকে পুঁটি মাছ।

উপকরণ: কচুশাক আধা কেজি (ডাঁটা সহ), পুঁটি মাছ পরিমাণমতো, রসুন আধা কাপ থেঁতো করা, কাঁচা লঙ্কা, ১০/১২টি, পাঁচফোড়ন আধা চা-চামচ, জিরে বাটা ১ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, নুন আন্দাজমতো, শুকনো লঙ্কা ২টি (ভেজে নিতে হবে)।

এভাবে তৈরি করুন– প্রথমে কচুশাক ভালো করে ধুয়ে বেছে ডাঁটাগুলো দেড় ইঞ্চি লম্বা করে এবং শাকগুলো মাঝখান থেকে কেটে নিন। পুঁটি মাছের পেট পরিষ্কার করে ভালো করে গরম জলে ধুয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন ও থেঁতো করা রসুনের কোয়াগুলো ও পুঁটি মাছ একসঙ্গে ভালো করে ভেজে নিন। অল্প আঁচেই ভাজতে হবে। ভাজা হয়ে এলে তাতে মাঝখানে চিরে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে কচুশাক দিয়ে একটু নেড়ে নিন। আঁচে শাক কমে এলে নুন দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিন এবং ওভেন মাঝারি আঁচে রাখুন। শাকের জল বের হয়ে শাক সেদ্ধ হয়ে এলে জিরে বাটা দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। কষতে কষতে শাক গলে জল টেনে প্রায় শুকনো হয়ে এলে নামিয়ে ফেলুন। নামানোর আগে দুটো ভাজা শুকনো লঙ্কা শাকের ওপর দিয়ে দিন। তৈরি আপনার ঝাল ঝাল কচুর শাকে পুঁটি মাছ। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…