Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Cooking

1 year ago

Cold Coffee: আর কোল্ড ড্রিঙ্কস নয়, এই অনবদ্ধ কোল্ড কফিতে চুমুক দিলেই দূরে পালাবে ক্লান্তি!

Cold Coffee (Symbolic Picture)
Cold Coffee (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গরমের ক্লান্তি থেকে মুক্তি পেতে সকলেই পছন্দ করেন কোল্ড ড্রিঙ্কস। তবে  গরমকালে কফির নাম শুনলে অনেকেরই ভুরু কুঁচকে উঠবে। কিন্তু কোল্ড কফির প্রসঙ্গ উঠলে আবার সেই তাঁরাই অতি আগ্রহী হয়ে ওঠেন !  দু’টি চমৎকার ঠান্ডা কোল্ড কফি আছে, একবার চুমুক দিলে জীবনেও ভুলতে পারবেন না তার স্বাদ । একটি আবার দুধ ছাড়া – তাই ল্যাকটোজ ইনটলারেন্স থাকলেও স্বচ্ছন্দে উপভোগ করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে জানবো দুটি কোল্ড কফি বানাতে ঠিক কি কি প্রয়োজন! 

১)  ভ্যানিলা আইসড লাতে -

উপকরণ

১ এসপ্রেসো কাপ ভরা কফি, ১৫০ মিলি দুধ, ২ টেবিলচামচ ভরা ভ্যানিলা সিরাপ, ৬/৭ কফি জমানো আইস কিউব,

পদ্ধতি:-

কালো কফি বানিয়ে নিন কড়া করে, চিনি দেবেন না। তার পর আইস ট্রেতে ঢেলে জমিয়ে নিন – রেডি আপনার কফি আইস কিউব। 300 মিলি তরল ধরে এমন একটা গ্লাস নিন। তার মধ্যে 6-7টি কফি আইস কিউব দিন, উপর থেকে ঢেলে দিন ফেটানো দুধ। এবার এসপ্রেসো কফি বানান, তার মধ্যে মেশান ভ্যানিলা সিরাপ।এটা আইস কিউব ও দুধের উপর থেকে ঢেলে দিলেই রেডি আপনার ভ্যানিলা আইসড লাতে।

২) ক্যাফে শেকেরাটো-

উপকরণ:- ৬/৭ টি আইস কিউব, ১/২ চাচামচ চিনি, অল্প ঘরের তাপমাত্রায় কড়া এসপ্রেসো কফি

পদ্ধতি - একটা এসপ্রেসো শেকারে বরফ, চিনি আর কফি দিন। শেকারের মুখটা ভালো করে বন্ধ করে নিন। খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ককটেল গ্লাসে ঢেলে নিলেই রেডি আপনার ড্রিঙ্ক!

You might also like!