Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

IKIO Lighting IPO: 6 জুন থেকে শুরু সাবস্ক্রিপশন, শেয়ারের দাম থাকছে 270-285 টাকা

IPO
IPO

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এলইডি উৎপাদনকারী সংস্থা IKIO Lighting এবার পুঁজি বাজারে আসতে চলেছে। আগামী মঙ্গলবার, 6 জুন থেকে এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। 8 জুন পর্যন্ত বিডাররা এই আইপিও সাবস্ক্রিপশনের সুযোগ পাবেন। গত বছরের অক্টোবরে এই কোম্পানির পক্ষ থেকে ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রক সেবির কাছে ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস ফাইল করা হয়েছিল। ডিসেম্বরে সংস্থাটি নিয়ন্ত্রকের কাছ থেকে আইপিও-র জন্য প্রয়োজনীয় অনুমোদন পেয়েছিল।

জানা গিয়েছে, নয়ডায় সদর দফতর রয়েছে কোম্পানিটির। সংস্থার আইপিও-র প্রাইস ব্যান্ড রয়েছে 270-285 টাকা। এই কোম্পানিতে বিনিয়োগের জন্য ন্যূনতম 52 টি শেয়ার ক্রয় করতে হবে। এর চেয়ে বেশি অঙ্কে বিনিয়োগ করতে চাইলে ওই সংখ্যার গুণিতকের হিসাবে শেয়ার কিনতে পারেন।Qualified Institutional Buyer-রা এই সংস্থার মোট শেয়ারের 50 শতাংশ পর্যন্ত বিডের সুযোগ পাবেন। খুচরা বিনিয়োগকারীদের জন্য আলোর কোম্পানিটি 35 শতাংশ শেয়ার সংরক্ষণ করেছে। বাকি 15 শতাংশ শেয়ারে বিড করতে পারবেন নন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা। জানা গিয়েছে, এই আইপিও-তে 350 কোটি টাকার নতুন ইস্যু রয়েছে। এছাড়া শেয়ার হোল্ডাররা অফার ফর সেলের মাধ্যমে 90 লক্ষ শেয়ার অফলোড করবেন। অফার ফর সেলে সংস্থার প্রোমোটার হরদীপ সিং 60 লক্ষ শেয়ার অফলোড করবেন। বাকি 30 লক্ষ শেয়ার অফলোড করবেন সুরমীত কৌর।লাইট এমিটিং ডায়োড তথা LED -এর উৎপাদনের সঙ্গে যুক্ত এই সংস্থা। কোম্পানিটি ডিজাইন তৈরি এবং গ্রাহকের কাছে পণ্য সরবরাহের কাজ করে। এই কোম্পানির তৈরি যন্ত্র এবং সিস্টেম বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। কোম্পানিটি বাড়ি, ইন্ডাস্ট্রিয়াল এবং বাণিজ্যিক লাইটের কাজ করে। অপারেশন থেকে এই কোম্পানির আয়ের 91 শতাংশ আসে। রেফ্রিজারেটরের লাইট থেকে কোম্পানির 2 শতাংশ আয় হয়।

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, নতুন ইস্যু থেকে মেলা টাকার একাংশ দিয়ে কোম্পানিটির ঋণ পরিশোধ করা হবে। এছাড়াও কোম্পানির সহযোগী সংস্থা IKIO Solutions -এর বিনিয়োগের জন্যও ওই অর্থ ব্যবহার কর হবে। 2022-23 সালের ডিসেম্বর পর্যন্ত নয় মাসে এই কোম্পানির আয় হয়েছে 243 কোটি টাকা। লাভ হয়েছে 34.5 কোটি টাকা।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…