Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Price of vegetables rise in country:দিল্লি-সহ দেশজুড়ে ঊর্ধ্বমুখী সবজির দাম, অর্ধেক দামে টমেটো বিক্রি করছে তামিলনাড়ু সরকার

Tomato
Tomato

 

নয়াদিল্লি, ৫ জুলাই : দিল্লি-সহ গোটা দেশজুড়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সবজির। টমেটো থেকে পটল, ক্যাপসিকাম থেকে লঙ্কা-সবকিছুরই দাম অত্যধিক বেশি। ঝাড়খণ্ডে পেট্রোলের থেকে টমোটোর দাম বেশি বলছেন ক্রেতারা। দিল্লিতেও বেড়েছে সবজির দাম, দিল্লির সফল স্টোরে টমেটোর দাম কেজি প্রতি ১২৯ টাকা। ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, আমরা টমেটো খাওয়া বন্ধ করে দিয়েছি। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২৯ টাকায়। সরকারকে এ বিষয়ে ভাবতে হবে।

উত্তর প্রদেশের মোরাদাবাদে বুধবার প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হয়েছে টমেটো। ক্রেতারা বলছেন, সবজির দাম অনেক বেড়েছে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকায়। মূল্যবৃদ্ধির কারণে ক্রেতারা চরম সমস্যায় পড়েছেন। সরকারকে হস্তক্ষেপ করে সবজির দাম নিয়মিত করার অনুরোধ করেছেন অনেক ক্রেতারা। এই মূল্যবৃদ্ধির মধ্যেই অল্প দামে টমেটো বিক্রি করছে তামিলনাড়ু সরকার। এদিন সকালে চেন্নাইয়ের টি নগরের পন্ডি বাজারে দেখা যায়, রেশনের দোকানে প্রতি কেজি ৬০ টাকা ভর্তুকি হারে টমেটো বিক্রি শুরু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি ক্রেতারা। এক ক্রেতা বলেছেন, বুধবার থেকে রেশনের দোকানে টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বাজারে এটি ১০০-১৩০ টাকা প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে। আমরা খুশি যে সরকার অর্ধেক দামে বিক্রি শুরু করেছে। এই ভালো উদ্যোগের জন্য আমরা আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…