Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Stock Market:সপ্তাহের প্রথম ট্রেডিংয়ের দিন সকালে ঊর্ধ্বগতিতে দেখা গেল বাজারের মূল সূচকগুলিকে

Stock Market
Stock Market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারের স্তর ফের বৃদ্ধি পেল। সপ্তাহের প্রথম ট্রেডিংয়ের দিন সকালে ঊর্ধ্বগতিতে দেখা গেল বাজারের মূল সূচকগুলিকে। আজ, সোমবার সকাল 9:17 নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.23 শতাংশ অথবা 141.33 পয়েন্ট বেড়ে হয় 62766.96। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 50 প্রায় 0.22 শতাংশ অথবা 41.10 পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে ছিল 18604.50 -এর স্তরে।

আজ নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচককে 0.34 শতাংশ ঊর্ধ্বগামী হতে দেখা গিয়েছে। সেক্টরগুলির মধ্যে অধিকাংশই ছিল ঊর্ধ্বগতিতে। এদিন সকালে নিফটি অটো, নিফটি রিয়েলটি এবং নিফটি মিডিয়ার সূচক সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এই সূচকগুলি যথাক্রমে 0.67, 0.94 এবং 0.42 শতাংশ ঊর্ধ্বগামী হয়। তবে নিফটি ফার্মা এবং নিফটি এনার্জির সূচক 0.09 এবং 0.06 শতাংশ পতনের সম্মুখীন হয়েছে। আজ অনিশ্চয়তার সূচক লাফিয়ে বেড়েছে। এদিন India VIX প্রায় 1.89 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে।

আজ সকালের ট্রেডে বাজারের টপ গেনার্সদের তালিকায় রয়েছে Sheela Foam, Suzlon Energy, Brightcom Group, Linde India, Cochin Shipyard, Greenlam Industries, Glenmark Life Sciences এবং Endurance Technologies। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে Go Fashion, Ajanta Pharma, Triveni Turbine, Indian Bank, Titagarh Wagons, SRF, Schaeffler India, Container Corporation of India, Mahindra CIE Automotive এবং Varun Beverages -এর স্টক।

এ বিষয়ে Geojit Financial Services -এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "এই সপ্তাহে বাজারগুলিতে অর্থনৈতিক তথ্য গুরুত্বপূর্ণ। আগামী 13 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির তথ্য জানা যাবে। 14 জুন পলিসি রেট কত হতে চলেছে, তা স্পষ্ট হবে। পাশাপাশি 15 তারিখ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কও তাদের হারের সিদ্ধান্ত জানাবে। আজ দেশের CPI তথ্য সম্ভাব্য অর্থনৈতিক এবং বাজারের দিক নির্দেশ করবে। বর্তমান বাজারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মিড এবং স্মলক্যাপ সূচকগুলির আউট পারফর্ম্যান্স। এই সূচকগুলি গত দুই মাসে যথাক্রমে 17 এবং 20 শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীদের ক্ষেত্রে মিড এবং স্মলক্যাপ স্টক ক্রয় এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হতে পারে। অতএব এই অবস্থায় খুচরা বিনিয়োগকারীরা SIP-এর মাধ্যমে বিনিয়োগ করতে পারেন।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…