Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Nifty: ফের শেয়ার বাজারে নয়া রেকর্ড গড়ল নিফটি

Nifty again set a new record in the stock market (File Picture)
Nifty again set a new record in the stock market (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতের শেয়ার বাজারে ফের নয়া রেকর্ড গড়ল নিফটি। সমস্ত রেকর্ড ভেঙে নিফটি ৫০ পৌঁছে গেল সর্বকালের সেরা ১৮ হাজার ৯১৬ পয়েন্টে। পেরিয়ে গেল সর্বকালের সর্বোচ্চ ১৮ হাজার ৮৮৭.৩০-কে। এদিকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকও একলাফে ৬৮১.৯৪ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ৬৩ হাজার ৬৫১.৯৪-এ।

বেশি লাভবানদের মধ্যে রয়েছে জেবিএম অটো, সিএমএস ইনফো সিস্টেমস, সুজলন এনার্জি, ইপিএল, ডেল্টা কর্পের মতো সংস্থা। সবচেয়ে বেশি ক্ষতির ধাক্কায় পড়তে হয়েছে মেট্রোপলিস হেলথকেয়ার, সোয়ান এনার্জি, অলোক ইন্ডাস্ট্রিজ, আদানি গ্রিন এনার্জি, রেইন ইন্ডাস্ট্রিজ, এলকন ইঞ্জিনিয়ারিং ও জিন্দাল সাউ।

বুধবার ২৬০.৬১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় ৬৩ হাজার ৫৮৮ পয়েন্টে পৌঁছল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। সেই সময়ই সর্বোচ্চ রেকর্ড থেকে মাত্র ৩০ পয়েন্ট পিছনে থাকতে দেখা গিয়েছিল নিফটিকে। এবার নিফটি (Nifty) গড়ল নয়া নজির। উল্লেখ্য, নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যার ১০০-এ পৌঁছেছে রেকর্ড উচ্চতার কাছাকাছি।

এই পরিস্থিতিতে বিনিয়োগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদিও বর্ষা দেরিতে এসেছে তবু যেহেতু তা যথেষ্ট গতিতে এগোচ্ছে তাই বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদী বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। আর তারই সুফল পাচ্ছে বাজার। আপাতত শেয়ার বাজারের এই ঊর্ধ্বগতি বজায় থাকবে বলেই আশা তাঁদের।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…