Breaking News
 
Sarsuna Incident: সরশুনা কাণ্ডে পালটা ‘শাস্তি’! খালি গায়ে কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের রাস্তায় হাঁটাল পুলিশ CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের

 

Paytm Layoff: ১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই Paytm! AI দিয়েই কাজ সারবে সংস্থা

Paytm Layoff
Paytm Layoff

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের শেষ সপ্তাহেই প্রায় এক হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করল অনলাইন পেমেন্ট সংস্থা Paytm। তাদের তরফে জানানো হয়েছে, ছাঁটাই হওয়া কর্মীদের কাজ আরও দক্ষতার সঙ্গে করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। সেকারণেই কর্মী সংকোচন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গত অক্টোবর থেকেই কর্মী সংকোচনের কাজটি শুরু করেছে Paytm। তবে আগামী দিনে আরও কর্মী নিয়োগের কথাও জানিয়েছে। ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে Paytm এর তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে সংস্থার যেমন উন্নতি হবে তেমনই এক ধাক্কায় খরচও অনেক কমবে।

শুধু Paytm নয়, একাধিক সংস্থাও এখন AI এর বিপুল ব্যবহার করছে। অনেক সংস্থা যেমন আরও উন্নতমানের পরিষেবা দিতে সক্ষম হচ্ছে তেমনই ডিপ ফেকের মতো খারাপ দিকও প্রকাশ্যে এসেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…