Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Billionaires List: ধনী তালিকায় জোর ধাক্কা মাস্কের, বাজমাত করলেন আদানি ,আম্বানিরা

Elon Musk , Goutam Adani, Mukesh Ambani (File Picture)
Elon Musk , Goutam Adani, Mukesh Ambani (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গৌতম আদানি ও মুকেশ আম্বানি ৯ বিলিয়ান সম্পত্তি খোয়ালেও বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি রয়ে গেলেন টেসলা, স্পেসএক্স এবং টুইটারের মতো কোম্পানির মালিক এলন মাস্ক। একইসঙ্গে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নাল্টেরও সম্পত্তিও অনেকটা কমেছে। তাঁর সম্পত্তি 3 বিলিয়ন ডলারের বেশি কমেছে।

তবে  ধনী তালিকায় থাকা ভারতীয় কোটিপতি ব্যক্তিদের সম্পত্তি কিন্তু হু হু করে বেড়েছে।এই তালিকায় থাকা গৌতম আদানি ও মুকেশ আম্বানিরা তাদের সম্পত্তি বেশ কিছুটা বাড়িয়ে ফেলেছেন বলে সূত্রের খবর। 

এলন মাস্কঃ 

গত শনিবারে এলন মাস্কের সম্পত্তি ৭৭০০০ কোটি টাকার বেশি কমেছে। কিন্তু তবুও এলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ রয়েছে ২২৬ বিলিয়ন ডলার বা ১৮ লাখ কোটি টাকারও বেশি। 

বার্নার্ড আর্নল্টঃ

তিনি ৩.০৪ বিলিয়ন ডলার বা প্রায় ২৫০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই পতনের পর, বার্নার্ড আর্নল্টের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে ১৮৩ বিলিয়ন ডলার বা ১৫ লাখ কোটি টাকা। 

মুকেশ আম্বানিঃ 

এশিয়ার সবচেয়ে ধনী এবং দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানির মালিক মুকেশ আম্বানির নেট ওয়ার্থ হু হু করে বেড়েছে। এই বৃদ্ধির পর রিলায়েন্স চেয়ারম্যানের মোট সম্পত্তি বেড়ে হয়েছে ৯১ .২ বিলিয়ন ডলার। যা কিনা ভারতীয় মুদ্রায় হয় সাড়ে ৭ লাখ কোটি। এই বিপুল সম্পত্তি নিয়ে আম্বানি রয়েছেন বিশ্বের ধনী তালিকায় ১২তম স্থানে। 

গৌতম আদানিঃ 

গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ৯৬৯ মিলিয়ন ডলার বা প্রায় ৮০১৫ কোটি টাকা বেড়েছে। তাঁর সম্পত্তির পরিমাণ রয়েছে ৬২.৮ বিলিয়ন ডলার। তিনি ধনী তালিকায় রয়েছে ২১ তম স্থানে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…