Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Weather forecast of Bengal: শীতের পরশ গ্রাম বাংলা; কলকাতায় পারদ নামল ১৬.১ ডিগ্রিতে, তাপমাত্রা নামার পূর্বাভাস

Weather forecast of Bengal (File Picture)
Weather forecast of Bengal (File Picture)

 

কলকাতা, ১০ জানুয়ারি: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই, শীত সম্ভবত আবারও আরও একদফায় শুরু হয়ে গেল। বুধবারই কলকাতায় আগের দিনের তুলনায় এক ডিগ্রি মতো কমল তাপমাত্রার পারদ, যদিও তা এখনও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি ওপরেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় তুলনামূলকভাবে কম ঠান্ডা রয়েছে এখন, তবে গ্রাম বাংলার বিভিন্ন জেলা ঠান্ডায় কাঁপছে।

এদিকে, উত্তরবঙ্গে এখন রয়েছে ঘন কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা। বুধবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা। কুয়াশায় ভিজেছে রাস্তা। অনেকটাই নেমেছে তাপমাত্রা। আগামী কিছু দিনে তাপমাত্রা নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…