Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

8 months ago

Weather forercast of Bengal: শীতের আমেজ দুই বঙ্গে, পশ্চিমের জেলায় ঠান্ডা একটু বেশি

Winter Weather Forecast
Winter Weather Forecast

 

কলকাতা, ১৩ নভেম্বর : শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে তাপমাত্রা। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়লে অবশ্য শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে। খুব সকালে হালকা কুয়াশাও থাকছে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। আপাতত ৪-৫ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে রাতে ও সকালে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।

অন্যদিকে, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকছে। আগামী কয়েকদিন পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে ও শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

You might also like!