West Bengal

2 years ago

Mamata Banerjee: কানু সান্যালের গ্রামে ‘জলকষ্ট’! শুনেই তৎপর হলেন মুখ্যমন্ত্রী

Kanu Sanyal & Mamata Banerjee (File Picture)
Kanu Sanyal & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পানীয় জলের দাবিতে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন নকশালবাড়ির সেবদোল্লাজোতের বাসিন্দারা। ওই গ্রামেরই বাসিন্দা কানু সান্যাল। যিনি জনপ্রিয় নকশাল নেতা। বুধবার উত্তরবঙ্গ সফরে এসে ওই খবর পেয়ে সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি জলের ব্যবস্থা করার নির্দেশ দিলেন তিনি। মেয়র গৌতম দেবকে নির্দেশ দেন, ওই গ্রামে পানীয় জলের ট্যাঙ্ক পাঠাতে। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যেন দ্রুত স্থায়ী জলের ব্যবস্থা করে সেটা দেখার দায়িত্ব দেন জেলাশাসক প্রীতি গোয়েলকে। 

ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন কানু। যিনি আজীবন কৃষক আন্দোলনের লড়াই চালিয়ে গিয়েছেন। সাতের দশকে ওই এলাকা থেকে উঠে এসেছিল নকশালবাড়ি আন্দোলন। এলাকায় কানুবাবু প্রত্যেকের ভালোবাসার মানুষ ছিলেন। সেখানেই কি না পানীয় জলের অভাব! নদীর জলের ভরসায় বেঁচে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই নদীর জলও আবর্জনায় ভরে দূষিত হয়েছে। অভিযোগ, সমস্যার কথা প্রশাসনকে কয়েকবার জানিয়ে কোনও লাভ হয়নি। শুধু তাই নয়। দার্জিলিংয়ের সাংসদ থাকাকালীন এস এস আলুওয়ালিয়া ওই গ্রাম দত্তক নিলেও জলকষ্টের সমস্যা মেটাতে উদ্যোগী হননি।

You might also like!