Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Gohpur are affected by floods :ফের বন্যার কবলে গহপুরের বিস্তীর্ণ এলাকা

Gohpur are affected by floods
Gohpur are affected by floods

 

গহপুর (অসম), ৫ অক্টোবর  : ফের বন্যার কবলে পড়েছে শোণিতপুর জেলার অন্তর্গত গহপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা।

গত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণের ফলে অসমের গহপুর মহকুমার বিস্তীৰ্ণ এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। শেসা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কলাবাড়ি গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। বন্যায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বিষ্ণুপুর, নবপুর এবং কমলাগুড়ি গ্রাম। পাশাপাশি কমলাগুড়ি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় এলাকার শিশুদের পঠন-পাঠন বন্ধ।

এদিকে গতকাল থেকে অবিরাম বর্ষণে ওই এলাকার বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। শেসা নদীর জল তীরবর্তী ক্ষতিগ্রস্ত বাঁধের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

প্ৰসঙ্গত, গহপুরের বিধায়ক উৎপল বরার গৃহ পঞ্চায়েত কলাবাড়ি ব্লকের অন্তর্গত। তা সত্ত্বেও ফি-বছর বন্যার কবল থেকে কলাবাড়ি পঞ্চায়েতের মানুষ নিস্তার পাচ্ছে না। ইতিমধ্যে স্থানীয়রা এলাকার পুনরাবৃত্ত বন্যা পরিস্থিতি সমাধানের জন্য সরকারের পাশাপাশি স্থানীয় বিধায়কের কাছে আকুল আর্তি জানিয়েছেন।


You might also like!