West Bengal

2 years ago

UGC NET: শুরু হচ্ছে UGC NET! এই ওয়েব সাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিন প্রবেশিকা পত্র

UGC NET is starting! Download Admit Card directly from this website
UGC NET is starting! Download Admit Card directly from this website

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা ইউজিসি নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট - ugcnet.nta.nic.in -এ গিয়ে পরীক্ষার জন্য নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন। উল্লেখ্য, আগামী ৬, ৭ এবং ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলা ইউজিসি নেট-এর পরীক্ষার হল টিকিট প্রকাশিত হয়েছে। পরের পরীক্ষার অ্যাডমিট কার্ড এখনও প্রকাশিত হয়নি। সেগুলি পরে প্রকাশ করা হবে।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? প্রথমে UGC NET-এর অফিসিয়াল ওয়েবসাইট - ugcnet.nta.ac.in -এ যান। সেখানে হোমপেজে 'UGC NET Dec 2023 অ্যাডমিট কার্ড' লিঙ্কে ক্লিক করুন। আপনার আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন। প্রবেশপত্র চেক করুন এবং ডাউনলোড করুন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি হার্ড কপি প্রিন্ট করে রাখুন।

You might also like!