Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Elephant attack: মেটেলির কিলকোট চা বাগানে হাতির হানায় ভাঙল দুটি শ্রমিক আবাস

Two workers' homes were destroyed by elephants
Two workers' homes were destroyed by elephants

 

চালসা, ৯ জুলাই: মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শ্রমিক আবাসে হাতির হানা । শনিবার রাতের কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইনের হাতির হামলায় গুড়িয়ে গেল দুটি শ্রমিক আবাস । আবাসের দেওয়াল ভেঙে তছনছ করল ঘরের আসবাবপত্র। ঘর থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন বাড়ির লোকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ সংলগ্ন চাপড়ামারি জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়। হাতিটি বাগানের ৫ নম্বর লাইনের সুরাজ টোপপো ও জীতনী মাহালির আবাস গুঁড়িয়ে দেয়। ওই সময় পরিবারের লোকজন ঘর থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। লাগাতার চা বাগানে হাতির হানা রুখতে বন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

You might also like!