Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Trinamool MLA's Meeting : রাজ্যসভার প্রস্তুতি ! রবিবার সব বিধায়ককে তলব তৃণমূলের

Trinamool MLA's Meeting (Symbolic Picture)
Trinamool MLA's Meeting (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছে তৃণমূল কংগ্রেস। তার জন্যই রবিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরদিনই বিধানসভায় তলব করা হয়েছে শাসকদলের সব বিধায়ককে। আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন তৃণমূল প্রার্থীরা।

সূত্রের খবর, রবিবার বিধানসভা খোলা থাকছে। রবিবারই তৃণমূল পরিষদীয় দলের তরফে সব বিধায়ককে হাজির থাকতে বলা হয়েছে। মনোনয়ন ১২ জুলাই হলেও বিধানসভায় বিধায়কদের আসতে বলা হয়েছে রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে। রবিবার বিধানসভায় থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তবে পঞ্চায়েত ভোট সামলে রবিবার হয়তো সব বিধায়ক রবিবার কলকাতা পৌঁছাতে পারবেন না। তাই যাঁরা রবিবার আসতে পারবেন না, তাঁদের ১২ তারিখ সকালে আসতে বলা হয়েছে।

আগামী ১৮ আগস্ট রাজ্যের ৬টি আসনে রাজ্যসভার নির্বাচন। এবং একই সঙ্গে গোয়ার লুইজিনহো ফেলেরিওর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনও হওয়ার কথা ওইদিন। শাসকদলের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি।রবিবারই প্রার্থী চূড়ান্ত হতে পারে। তৃণমূলের মতো বিজেপিও পঞ্চায়েত ভোটের পরই রাজ্যসভার প্রস্তুতি শুরু করবে। শোনা যাচ্ছে, বিজেপি মনোনয়নপত্র জমা দেবে সোম অথবা মঙ্গলবার। ৭ আসনের মধ্যে বিজেপির নিশ্চিত আসন একটি। সেই আসনটিতে কে প্রার্থী হবেন, সেটা নিয়ে এখনও জল্পনা রয়েছে।

You might also like!