West Bengal

2 years ago

Farakka : ‘প’ আদ্যক্ষরে গোটা প্রবন্ধ লিখে রেকর্ড বুকে নাম তুললেন ফরাক্কার শিক্ষক

Sanjay Das ( Collected)
Sanjay Das ( Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘প’ আদ্যক্ষরের বর্ণ দিয়ে মোট ৩৭১টি শব্দের ব্যতিক্রমী প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের আমতলা উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক সঞ্জয় দাস। পেশায় সিক্ষক হওয়ায় লেখাই ছিল তার নেসা, আর সেই নেশাই তাকে এনে দিল এমন বিরল সম্মান। 

ফরাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েতের কুলিগ্রামের বাসিন্দা সঞ্জয়বাবু পেশায় শিক্ষক। চলতি বছরের ১ জুন অসমের শিলচর থেকে প্রকাশিত ‘গতি’ দৈনিক পত্রিকায় ‘প্রজা-প্রজেশ্বর পরিকথা’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সঞ্জয় দাসই লিখেছেন ওই প্রবন্ধ। গোটা প্রবন্ধ রচিত হয়েছে ৩৭১টি শব্দ সহযোগে। সেখানে প্রতিটি শব্দ শুরু হয়েছে ‘প’ অক্ষর দিয়ে। সর্বাধিক ‘প’ আদ্যক্ষর যুক্ত শব্দ ব্যবহার করে ব্যতিক্রমী এই প্রবন্ধ লেখার জন্য সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে সঞ্জয়ের। মঙ্গলবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সম্মাননা হাতে পেয়ে রীতিমতো আপ্লুত এই শিক্ষক।

সঞ্জয়বাবুর এই প্রাপ্তিতে তাঁর পরিবারেও খুশির জোয়ার। তাঁর পরিবারের পাশাপাশি এলাকাবাসীও এই শিক্ষকের নজির নিয়ে এককথায় গর্ববোধ করছেন।

You might also like!