Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Himanta Biswa Sharma:সীমানা পেরিয়ে অসমে আশ্রয়, বিশ্বশর্মাকে কৃতজ্ঞতা শুভেন্দুর

Himanta Biswa Sharma
Himanta Biswa Sharma

 

কলকাতা, ১১ জুলাই  : পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংসার কারণে ও জীবনের ভয়ে ১৩৩ জন সোমবার অসমের ধুবরি জেলায় আশ্রয় চেয়েছিলেন। মঙ্গলবার টুইটারে এ কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ ব্যাপারে সহায়তা করায় বিশ্বশর্মাকে কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হিমন্তবাবু টুইটারে জানিয়েছেন, “আমরা তাদের একটি ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছি, সেইসাথে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছি।” পালটা শুভেন্দুবাবু মঙ্গলবার টুইটারে জবাব দিয়েছেন।

শুভেন্দুবাবু লিখেছেন, “আমি অসমের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই; তিনি পশ্চিমবঙ্গের যন্ত্রণাগ্রস্ত বিরোধী দল ও কর্মকর্তাদের ত্রাণ দেওয়ার জন্য, বিশেষ করে বিজেপির যারা, যারা বারবার নির্বাচন সংক্রান্ত সহিংসতার শিকার হচ্ছেন এবং অসম রাজ্যের কাছাকাছি থাকার কারণে তারা পার হওয়া নিরাপদ বলে মনে করছেন।

তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ায় দয়া করে আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন।“


You might also like!