West Bengal

2 years ago

Bishnupur: বিষ্ণুপুরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু ছাত্রীর

Accident In Vishnupur (File Picture)
Accident In Vishnupur (File Picture)

 

বিষ্ণুপুর, ১ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের গোতলাহাট সেবা নগর কৃষ্ণপুরে বাবার সঙ্গে স্কুল যাওয়ার পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ।

মৃত ছাত্রীর নাম কৌশিকী বাগ। কৌশিকী চতুর্থ শ্রেণির ছাত্রী। সে যোগেশ্বরী ইন্সস্টিটিউট অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী। এদিন সকালে তাঁর বাবার সঙ্গে সাইকেলে স্কুলে যাচ্ছিল। পিছন দিক থেকে একটি লরি গিয়ে সাইকেলে ধাক্কা মারে। সাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে যায় কৌশিকী।

বেপরোয়া লরির পিছনের চাকা কৌশিকীর পেটের ওপর দিয়ে চলে যায়। পিষ্ট হয়ে যায় তার শরীর। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ভাঙচুর করা হয়েছে ঘাতক গাড়িটিকে। চালক আর খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।


You might also like!