Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

TMC: তৃণমূলের দিল্লি অভিযানের বিশেষ ট্রেন মিলছে না

Special train for Trinamool's Delhi campaign is missing
Special train for Trinamool's Delhi campaign is missing

 

কলকাতা : বকেয়া আদায়ে তৃণমূলের ‘দিল্লি চলো’ কর্মসূচিতে বাধা পড়ল। শনিবার দলের কর্মীদের দিল্লি যাওয়ার জন্য ট্রেনে বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল। কিন্তু শুক্রবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কোচের অভাবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না।

এক্স হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে তৃণমূলের তরফে। তবে শাসকদলের স্পষ্ট হুঁশিয়ারি, যতই আটকানোর চেষ্টা হোক, মাথা নত করবে না তৃণমূল। আন্দোলন জারি থাকবেই।

যদিও এ বিষয়ে পূর্ব রেলের দাবি, তাদের কাছে দলের তরফে কোনও আবেদন করা হয়নি। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ”আমাদের কাছে আবেদন আসেনি। আইআরসিটিসি গ্রুপ জেনারেল ম্যানেজারের কাছে আবেদন জানিয়ে ছিল তৃণমূল। তারা আমাদের কাছে ট্রেন চায়। রেক না থাকায় দিতে পারিনি।”

উল্লেখ্য, কেন্দ্রের কাছে বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে তিনদিনের কর্মসূচি রয়েছে তৃণমূলের। শনিবার সকাল ৮ টায় বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি রওনা হওয়ার কথা ছিল। রবিবার দিল্লি পৌঁছে ২ ও ৩ অক্টোবর টানা ধরনা, প্রতিবাদ কর্মসূচি রয়েছে। অভিযানে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁরা রয়েছেন। শুক্রবার বিকেলেই রেলের তরফে দুঃসংবাদ এল তাঁদের কাছে। বিশেষ ট্রেন দেওয়া যাচ্ছে না।

You might also like!