Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Kerosene Oil: কিছুটা স্বস্তি, ১০ টাকারও বেশি কমেছে কেরোসিনের দাম! ভোটের জন্যই কেন্দ্রের সিদ্ধান্ত?

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগত ৩ মাসে দেশে কেরোসিন তেলের দাম কমল ১১ টাকা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে অনেকটাই ভোটের রাজনীতি হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। ২০২২ সালের জুন মাসে কেরোসিনের দাম ছিল লিটার প্রতি ১০০ টাকারও বেশি। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলি সমস্যার সম্মুখীন হয়েছিল। এরপর ধীরে ধীরে দাম কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

২০২৩ সালের নভেম্বরে কেরোসিনের দাম কমেছিল ৪টাকা ১০ পয়সা। তারপর ডিসেম্বরে কমেছিল ৪টাকা ৭০ পয়সা। আর নতুন বছরের শুরুতেই ২টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। যা সব মিলিয়ে প্রায় ১০ টাকারও বেশি। এই দাম কমানোর ফলে জেলায় কেরোসিন মিলবে ৭০ টাকার কিছুটা বেশি দরে।

বিরোধী রাজনৈতিক দলগুলির মত, শুধুমাত্র ভোটের জন্যই দাম কমানোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাঁদের মত, কেরোসিনের দাম বৃদ্ধির ফলে প্রান্তিক মানুষজন খুবই সমস্যায় পড়েছেন। যাঁরা বি পি এল তালিকা ভুক্ত তাঁদের অনেকেই অর্থিক অনটনের মুখে পড়েছেন। মোদি সরকার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…