West Bengal

2 years ago

Water Tank Collapsed: বাইরে থেকে চকচকে, ভিতরে মরচে! ট্যাঙ্ক দুর্ঘটনায় এবার আঙুল কি রেলের গাফিলতিতে? ,

Water Tank Collapsed in Bardhaman (File Picture)
Water Tank Collapsed in Bardhaman (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে থাকা বড় জলের ট্যাঙ্কের দু’দিকের লোহার চাদর ভেঙে পড়ে। এই ঘটনায় জলের তোড় ও লোহার চাদরের ধাক্কায় প্ল্যাটফর্মের ছাউনি ভেঙে পড়লে মৃত্যু হয় তিন জনের। আহতের সংখ্যা অন্তত ৩৪ জন। 

এই জলের ট্যাঙ্কটি ছিল বাইরে থেকে চকচকে কিন্তু ভিতরে যে মরচে ধরেছিল, তা ট্যাঙ্কের ভেঙে পড়া অংশ দেখেই বোঝা গিয়েছে। র্ধমান স্টেশনের দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। তাঁদের মধ্যে অনেকের মনে প্রশ্ন, এত পুরনো একটি ট্যাঙ্ক জনবহুল জায়গায় রাখাই বা হয়েছিল কেন? মৃতদের এক জনের পরিবার বৃহস্পতিবার ওই দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে বর্ধমানের রেল পুলিশ থানায়।


You might also like!