Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

BJP slammed bengal govt :পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শেহজাদ, মালব্য বললেন হিন্দু হওয়া কী অপরাধ!

Bjp
Bjp

 

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিজেপি। পুরুলিয়ায় সাধু-সন্তদের ওপর হামলার প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, পুরুলিয়ায় দেখা গেল পালঘর পার্ট টু। শনিবার বিজেপি মুখপাত্র শেহজাদ বলেছেন, "পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় দেখা গেল পালঘর পার্ট টু। সাধুদের নির্মমভাবে এবং নির্দয়ভাবে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা।"

শেহজাদ আরও বলেছেন, "পালঘর পার্ট-ওয়ান হয়েছিল উদ্ধব ঠাকরের (মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী) অধীনে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পালঘর পার্ট টু হচ্ছে। হিন্দু হওয়া কি অপরাধ? এখন যদি পশ্চিমবঙ্গে সাধু, সন্তদের এভাবে মারধর করা হয়, তাহলে আইন-শৃঙ্খলার কী অবস্থা?... পশ্চিমবঙ্গের এই মর্মান্তিক অবস্থা!" আবার বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া কী অপরাধ?

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…