West Bengal

2 years ago

Mamata Banerjee:ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৬ ডিসেম্বর : ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করেই কেন্দ্রীয় বঞ্চনার টাকা উদ্ধারের হুঁশিয়ারিও দিলেন তিনি।

বুধবার সাতদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমরা লড়াই করেই রাজ্যের বকেয়া টাকা আদায় করব।”

এর আগে নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “বকেয়া টাকার দাবিতে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আমরা দিল্লি যাব। সব এমপিকে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর কাছে সময় চাইব। জনগনের টাকা জনগণকে ফেরৎ দেওয়ার দাবি জানাব। যদি উনি সময় না দেন, তাহলে দিল্লির রাস্তায় ধর্নায় বসব আমরা। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।”

এদিন উত্তরবঙ্গ সফরের আগে বিমানবন্দের ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এবারেও আমরা দেখা করার প্রয়োজনীয় অনুমতি চেয়েছি।"

এরপরই জব কার্ড ইস্যুতে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কেন্দ্রের রিপোর্টই বলছে, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ। অথচ ওদের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি। বেছে বেছে শুধু বাংলার টাকা আটকে রাখা হয়েছে।"

প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তৃণমূল সাংসদ সৌগত রায়কে পরামর্শের সুরে বলেছেন, "মমতাজিকে বলুন মোদীজির সঙ্গে সরাসরি কথা বলতে।"


You might also like!