Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

6 days ago

Bengal Killed In Encounter: পালানোর সময় প্রতিরোধ! বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু এক অভিযুক্তের

Prabash Mondal, was one of the accused in the rape and murder of the minor girl
Prabash Mondal, was one of the accused in the rape and murder of the minor girl

 

বারুইপুর, ৮ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত এক অভিযুক্তের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল ওই অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের। সেই সময় পাল্টা প্রতিরোধ করে পুলিশ। আর তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে অপরাধস্থলের পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, অভিযুক্ত এক রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

You might also like!