Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Blue Road of Burdwan : রাজ্যে প্রথম নীলাভ রাস্তা পেল পূর্ব বর্ধমানের রায়না, নীলাভ রাস্তার রহস্য কী জানেন কী?

Blue Road of Burdwan
Blue Road of Burdwan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পিচ কালো রাস্তা, লাল মেঠো রাস্তা আমরা সবাই দেখেছি, রাস্তা সে আবার নীলাভ ! তেমন রাস্তা আগে দেখেছি বলে স্মৃতিতে নেই, এ রাজ্যে পূর্ব বর্ধমানের রায়নাতে প্রথম নীলাভ রাস্তা নির্মিত হল।  রায়না-২ ব্লকের একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই নতুন রাস্তার উদ্বোধন করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

পিচের সঙ্গে  প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে এই রাস্তা নির্মান করা হয়েছে, রাস্তার আধুনিকীকরণের এটা অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।পিচের সঙ্গে প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে রাস্তা নির্মাণের উদাহরণ রয়েছে রাজ্যে। তবে রায়নার এই রাস্তার নতুনত্ব হল এই রাস্তার উপর একটি নীল রঙের কোট দেওয়া হয়েছে। যা রাস্তাটিকে আরও টেকসই করে তুলবে।

রাস্তাটি তৈরি করতে মোট খরচ হয়েছে ২২ লাখ ৯৭ হাজার কোটি টাকা। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তার উপর নীল রংয়ের কোট দিয়ে নির্মাণ করা হয়েছে এই রাস্তা। এর কারণে গরমে প্রচণ্ড উত্তাপে রাস্তার পিচ গলে যাওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি, বর্ষায় এই রাস্তায় জল জমার সম্ভাবনা নেই।

রায়নার বিধায়িকা শম্পা ধাড়া জানিয়েছেন, পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য আমরা বর্জ্য পদার্থ নিয়ন্ত্রনের  নানা ব্যবস্থা নিচ্ছি। অল ইন্ডিয়া রোড অ্যাসোসিয়েশন রাস্তার উপর নানা রকম গবেষণা করে। তাদের প্রযুক্তি, গরম পিচে যদি ১০ শতাংশ অবধি অযোগ্য প্লাস্টিক দেওয়া হয়, এর কোনও বিক্রিয়া হয় না।

তিনি আরও জানান, রাজ্যের মধ্যে প্রথম এই প্রযুক্তি দিয়ে আমরা রাস্তা করতে পেরেছি। এই রাস্তাটি যেহেতু নীল রঙের দেখতে, তাই একে ‘নীল রাস্তা' বলা হচ্ছে। সাধারণত প্রচণ্ড গরমেও এই রাস্তাটি ঠান্ডা থাকে। তাই মূলত গরমের দেশগুলিতে এই ধরনের রাস্তা তৈরি হয়ে থাকে। ভারতেও এই প্রযুক্তির পরীক্ষন জারি রয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…