West Bengal

2 years ago

Narayan Biswas:দীর্ঘ অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস

late former state minister Narayan Biswas
late former state minister Narayan Biswas

 

কলকাতা, ৫ ডিসেম্বর : প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই (এম) নেতা নারায়ণ বিশ্বাস। মঙ্গলবার সকালে কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন ওই সিপিআই (এম) নেতা। বর্তমানে তিনি সিপিআই (এম)-এর দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক পদে ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া জেলার কর্মী-সমর্থকদের মধ্যে।

প্রাক্তন মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলা সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক নারায়ণ বিশ্বাসের মৃত্যু হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। কলকাতাতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ তাঁর মৃত্যু হয়।


You might also like!