Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Poushmela 2023: মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন, বৈতালিক ও উপাসনার মধ্যে দিয়ে আজ থেকে শুরু হল পৌষমেলা

Poushmela 2023
Poushmela 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই শুরু হল পৌষমেলা। এই প্রথমবার সরকারি উদ্যোগে আয়োজিত হবে মেলা। পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর টানা ৫ দিন ব্যপী এই মেলা চলবে।

'মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে’ গানের মধ্যে দিয়ে বৈতালিক ও উপাসনার মধ্যে দিয়ে আজ থেকেই সূচনা হল ১২৫ তম পৌষমেলা। ছাতিমতলায় উপাসনা সারা হয়। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলাশাসকের ফোনের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী, আনুষ্ঠানিক শুভ সূচনা হয় পৌষমেলার।

তিন বছর পর পৌষমেলা ফিরে পেয়ে বেজায় খুশি স্থানীয় দোকানিরা। ভিন রাজ্য থেকেও ভিড় হতে শুরু করেছে বোলপুরে। সব মিলিয়ে শান্তিনিকেতনে এখন উৎসবের মেজাজ৷

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…