Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Madhyamik 2024:মাধ্যমিকের প্রথম দিনেই প্রশ্নফাঁস, ২ পরীক্ষার্থীকে খুঁজে বের করল পর্ষদ

Madhyamik 2024
Madhyamik 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এত আঁটসাঁট ব্যবস্থা সত্ত্বেও ফের মাধ্যমিকের প্রশ্ন ফাঁস। প্রথম ভাষার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র। পরীক্ষা শেষে দেখা গেল, আসলের সঙ্গে হুবহু মিলে গিয়েছে ভাইরাল প্রশ্ন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মালদহ থেকে ছড়িয়েছিল এই প্রশ্ন। তাঁদের পরীক্ষা বাতিল হতে পারে, এমন চিন্তাভাবনাও করছেন পর্ষদের আধিকারিকরা।

পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে, আসল প্রশ্নপত্র ও ভাইরাল প্রশ্নপত্রের ছবি হুবহু একই। জানা গিয়েছে, ওই প্রশ্নপত্রে ছিল কিউ আর কোড। সেই কোড দেখেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে যে ছবি ভাইরাল হয়েছে, সেটি প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি। সেখানে ১.১৩ থেকে শুরু করে ২.১.২ পর্যন্ত প্রশ্নগুলি দেখা যাচ্ছে। পরীক্ষা চলাকালীন এই প্রশ্নগুলি খতিয়ে দেখে পর্ষদ। আর পরীক্ষা শেষে পরীক্ষার্থীরাই স্বীকার করে নেন ভাইরাল হওয়া প্রশ্নপত্রে যে সব প্রশ্ন ছিল, সেগুলিই এসেছিল পরীক্ষায়।

মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার একাধিক সতর্কতা নিয়েছিল পর্ষদ। পরীক্ষাকেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভিও। তার মধ্যেই কীভাবে এই প্রশ্নপত্র বাইরে এল, তা বুঝতে পারছেন না বোর্ডের আধিকারিকরাও। উল্লেখ্য, প্রশ্নপত্রে কিউ আর কোডের ব্যবহার এবারই প্রথম করা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পৃথক পৃথক কোড রয়েছে। প্রত্যেক প্রশ্নের পাশে রাখা সে সব কোড। ফলে পরীক্ষার্থী চিহ্নিত করা সহজ হয়েছে পর্ষদের জন্য।


You might also like!