Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

North Bengal University:উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অশান্তি, রেজিস্ট্রারের পদত্যাগ

North Bengal University
North Bengal University

 

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্ম সমিতির বৈঠক করতে এসে সোমবার দু’দফা মিলিয়ে প্রায় সাত ঘন্টা দফতরে ঘেরাও হলেন উপাচার্য সিএম রবীন্দ্রন। রাত পর্যন্ত চলে ঘেরাও। পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

নিজের পদত্যাগের আবেদন প্রসঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দাবি, ‘‘উচ্চ শিক্ষা দফতর এবং আচার্যের দফতরের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা যাচ্ছে। তা প্রতিফলিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে। সেই সঙ্গে ব্যক্তিগত শারীরিক সমস্যা রয়েছে। তাই পদ ছাড়তে চেয়ে চিঠি দিয়েছি।’’

১৬ শতাংশ বেতন বৃদ্ধির দাবি নিয়েই মূলত ছিল অস্থায়ী কর্মীদের ওই ঘোরাও আন্দোলন। বেতন বৃদ্ধির বিষয়টি কর্ম সমিতির বৈঠকের আলোচনাসূচির মধ্যে রাখা হবে, এমনই আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি আন্দোলনকারীদের। সে বৈঠক বাতিল হলেও, দাবির বিষয়টি মানতে হবে বলে বেলা ১২টা নাগাদ উপাচার্যকে ঘেরাও করেন ‘সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি’র সদস্যেরা। সঙ্গে ছিলেন অস্থায়ী শিক্ষকেরাও।

সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভাবে আটকে থাকার পরে, উপাচার্য তাঁদের ডেকে দফতরের পাশে সভাকক্ষে বৈঠক করেন। দেড় ঘন্টার বেশি বৈঠক চলে। পরে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, অস্থায়ী কর্মীদের ১০ শতাংশ বেতন বাড়ানো হবে। তার পরে ফের উপাচার্যকে ঘেরাও করেন অস্থায়ী শিক্ষকেরা। তাঁদের ঘেরাও ওঠে রাত সাড়ে ৮টায়।


You might also like!