Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Dilip Ghosh:নীতীশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে : দিলীপ ঘোষ

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

খড়গপুর, ২৮ জানুয়ারি: নীতীশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, "তাঁর (নীতীশ কুমার) রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, বিজেপি তাঁকে মেনে নেবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা শুধু দেখার অপেক্ষায় রয়েছি কিভাবে বিষয়গুলি উন্মোচিত হয়।"। দিলীপ যোগ করেছেন, "বিহারের রাজনীতি বড়ই অদ্ভুত। নীতীশ কুমার নির্বাচনে জয়ী হওয়ার পর তিনবার (মুখ্যমন্ত্রী হিসেবে) শপথ নেন - কখনও লালু প্রসাদ যাদবের সঙ্গে আবার কখনও অন্য কারও সঙ্গে। তিনি সরকার গঠন করেছেন (আরজেডির সঙ্গে), কিন্তু তেজস্বী যাদবের অবস্থাও ভালো নয়।"

কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, "কেউ কোথাও আপস করছে না। কেরলে কংগ্রেস ও সিপিএম মুখোমুখি হচ্ছে। অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যেতে রাজি নন। এমনকি নীতীশ কুমারও তাঁদের সঙ্গে একমত হননি... যেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে সে হারতে বাধ্য... না কেউ তাঁদের সঙ্গে আসতে চায়, না কেউ তাঁদের সঙ্গে আসন ভাগাভাগি করতে প্রস্তুত৷ কংগ্রেসের অবস্থা আরও খারাপ হবে।"

You might also like!