Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Mohan Bhagwat: 'নেতাজির স্বপ্ন এখনও অধরা ', বলছেন সংঘ প্রধান মোহন ভাগবত, কারন কী?

Mohan Bhagwat (File Picture)
Mohan Bhagwat (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম-জয়ন্তীতে বারাসতে জনসভা করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। গতকালের এই জনসভা থেকে আরএসএস প্রধানের মুখে একদিকে যেমন উঠে এল মহাত্মা গান্ধীর কথা। তেমনই তিনি তুলে ধরলেন নেতাজীর চিন্তাভাবনা। 

দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর ভূমিকা নিয়ে আলাদা ভাবে কিছু বলা মানে ধৃষ্টতা দেখানো। ভারতের নতুনভাবে উত্থানের পিছনে এই দেশ নায়কের যে ভূমিকা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দেশবাসীর মধ্যে নতুন চিন্তনের প্রবেশ করেছেন তিনি। মোহন ভগবত বলেছেন, “আমাদের দেশে সেই সময় জন সংখ্যা কম ছিল না। সংখ্যায় কম ছিলেন ইংরেজরা। কিন্তু তারপরও ওরা দখল করেছিল এ দেশের মাটি। নেতাজীকে ভাবিয়েছিল এরপরও কীভাবে আমাদের দেশ হেরে যায়?” 

মোহন জী  রোমন্থন করেছেন সেই ইতিহাস। যে সময় কংগ্রেস ছাড়েন সুভাষ। বরাবরই মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বসুর মতভেদের কারণ ছিল মতাদর্শগত। মুলত গান্ধজী ছিলেন দক্ষিণপন্থী এবং নরমপন্থী স্বভাবের মানুষ। আর নেতাজী একদম বিপরীত। তিনি ছিলেন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী, চরমপন্থী নেতা। ফলে মতাদর্শগত পার্থক্য ছিল উভয়ের মধ্যে। এমনকী কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেন। এই প্রেক্ষিতেই মোহন বলেছেন, উভয়ের মধ্যে মতভেদ ব্যক্তিগত স্তরে থাকলেও, কখনও নিজেদের মধ্যে ঝগড়া করেননি। আরএসএস প্রধান বলেন, “এত মতামত থাকার পরও তিনি নিরবে পদ ছেড়ে গিয়েছিলেন।”

You might also like!