Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Chit fund: চিট ফাণ্ডের দাবিপূরণের জন্য পুজোর আগেই আন্দোলনে

Movement before puja for fulfillment of chit fund demands
Movement before puja for fulfillment of chit fund demands

 

কলকাতা: দাবিপূরণের জন্য পুজোর আগেই আন্দোলনে নামছে অল বেঙ্গল চিট ফাণ্ড সাফারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনের রাজ্য কর্মী সভা ভারত সভা হলে অনুষ্ঠিত হয়। ১৮টি জেলার ও ১৩১ ব্লকের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন।

সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী এই প্রতিবেদককে জানান, “আমাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো চিটফান্ড কেলেঙ্কারীতে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত, সি বি আই, ইডি র তদন্তের ষ্ট্যাটাস পেপার প্রকাশ, এখনও রাজ্যে নিত্য নতুন নামে ও এই কাজকর্ম চলা, শেয়ার বিক্রির জালিয়াতির মাধ্যমে জনগণের টাকা লুঠ করা হচ্ছে। অবিলম্বে উভয় সরকারকে দৃঢ় পদক্ষেপ নিয়ে জনগনের টাকা লুঠ বন্ধ করতে হবে প্রভৃতি ৫ দফা দাবিতে এই সভায় ভবিষ্যত কর্মসূচি নেওয়া হয়েছে।

(১) মুখ্যমন্ত্রীকে গন ই মেল, সরাসরি মুখ্যমন্ত্রী কে ফোন (ইতিমধ্যে গন মেল ও মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন আনুমানিক ৪৫ হাজার জন করেছেন, (২) আগামী ১২ অক্টোবর রাজ্যের প্রতিটি ডি এম অফিসের সামনে অবস্থান। ১২ থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ওই দিন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সি বি আই / ইডি / সেবি র পূর্বাঞ্চলের অফিসে স্মারকলিপি দেওয়া হবে। (৩) আগামী ২৩/২৪ নভেম্বর কলকাতায় ঐতিহাসিক অবস্থান। (৪) ডিসেম্বর মাসে দিল্লির যন্তর মন্তরে অন্যান্য রাজ্যের সংগঠনের সাথে যৌথ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে।”

You might also like!