Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Dilip Ghosh :২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, প্রত্যয় দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার। প্রত্যয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, "২০২৪ সালে (লোকসভা নির্বাচন) আবারও মোদী সরকার ক্ষমতায় আসবে। গতবারের ভোটে আমরা ১৮টি (লোকসভা) আসনে জিতেছিলাম। যাইহোক, আমরা এখন রাজ্যের (পশ্চিমবঙ্গ) ৩৫টি আসন জয়ের জন্য কাজ করছি।"

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অনেক বিরোধী নেতার না যাওয়া প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, "যারা এমন আচরণ করছে, তাঁরা কার সঙ্গে আছে তা স্পষ্ট। যে ভগবান রামের সঙ্গে নেই সে ভারতের সঙ্গেও নেই এবং যদি তাঁরা ভারতের সঙ্গে না থাকে তবে দেশের জনগণও তাঁদের সঙ্গে নেই। নির্বাচন একটি বিরাট ব্যাপার। যারা যাচ্ছে না, তাঁদের এ জন্য মূল্য চোকাতে হবে...ভগবান রাম গোটা দেশের।"


You might also like!