Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Bombing in Kulpi : কুলপিতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, থমথমে ছামনাবনি এলাকা

Bombing in Kulpi   (Symbolic picture )
Bombing in Kulpi (Symbolic picture )

 

কুলপি, ২৩ ডিসেম্বর : তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। কুলপি থানার অন্তর্গত ছামনাবনি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, কুলপির ছামনাবনি এলাকার বাসিন্দা কুতুব উদ্দিন পাইক কংগ্রেস কর্মী ছিলেন, এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে ছামনাবনি গ্রামে কংগ্রেসের প্রার্থী জয়লাভ করে।

সম্প্রতি কংগ্রেসের জয়ী প্রার্থী-সহ কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরেই শুক্রবার গভীর রাতে কুতুব উদ্দিন পাইকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন। খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে। পরে খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে তাদের উপর বোমাবাজি করা হচ্ছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বোমাবাজি করে চম্পট দেয়। ঘটনার জেরে থমথমে গোটা এলাকা। অন্যদিকে ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।

You might also like!