West Bengal

2 years ago

Landslide in Sikkim :প্রবল বৃষ্টিতে ধসে যোগাযোগ বিচ্ছিন্ন লাচুং-লাচেন রাস্তায়

Landslide in Sikkim
Landslide in Sikkim

 

সিকিম, ১৬ জুন  : ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে উত্তর সিকিমের পেগং এলাকায় ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার সকালে ধস নেমে জাতীয় সড়কের দু’দিকেই পর্যটকরা আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে তাঁদের নিরাপদে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে সিকিমের প্রশাসনের তরফে। সেই সঙ্গে ধস নেমেছে সিকিমের একাধিক জায়গায়। লাচুং, লাচেন সহ একাধিক জায়গা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

সূত্রের খবর, প্রায় ২০০ জন যাত্রী এবং পর্যটক আটকে পড়েছেন ওই এলাকায়। প্রশাসনিক আধিকারিকরা জানান, ওই রাস্তার কতটা ক্ষতি হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। তবে, এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে কোনও রকম যানবাহন চলাচল করা ভীষণ ঝুঁকিপূর্ণ। রাস্তা পরিষ্কার করে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে ওই রাস্তায় যানবাহন চলাচল করতে কিছুটা সময় লাগবে।



You might also like!