Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Poush Parban : পৌষ পার্বণের মুখে রেশনের আতপ চাল নিয়ে দেদার কালোবাজারি

Black market with the ration rice (Symbolic Picture)
Black market with the ration rice (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৌষ সংক্রান্তি প্রায় এসেই পরেছে , আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি পায়েস। আর পিঠে তৈরির মূল উপকরণ আতপ চালের গুড়ো। সেই আতপ চাল নিয়েই কালোবাজারি? অভিযোগ, পিঠে পার্বনের সময়টাকে কাজে লাগিয়ে কম দামে রেশনের আতপ চাল কিনে ফেলেন এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী। তারপরই সেই আতপ চালের গুড়ো তৈরি করে চড়া দামে বিক্রি করা হয়। তারাই এখন থেকে গ্রামেগঞ্জে গিয়ে কম দামে রেশনের আতপ চাল কিনে নিচ্ছেন। এই ছবিই দেখা গেল জলপাইগুড়িতে। কম দামে রেশনের আতপ চাল কিনে টোটোতে বোঝাই করছিলেন এক অসাধু ব্যবসায়ী। ক্যামেরা দেখে মাঙ্কি টুপি দিয়ে মুখ ঢেকে ভাগা রাম। 

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর গ্রামপঞ্চায়েতের পাতকাটা এলাকায়। দেখা গেল এক ব্যাক্তি টোটো নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে কম দামে রেশনের আতপ চাল কিনছেন। তার নাম কী, কোথা থেকে এই রেশনের চাল কিনলেন তা জিজ্ঞেস করতেই পালিয়ে গেলেন।

স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গিয়েছে, রেশনে আতপ চাল দেয়। ওই আতপ চাল খাওয়া যায় না। তাই বিক্রি করে ওই টাকা দিয়ে সেদ্ধ চাল কিনি। আমরা চাই রেশনে সেদ্ধ চাল দিক। 

এ প্রসঙ্গে মহকুমা খাদ্য নিয়ামক শুভাশিস বায়েন জানান উপভোক্তার ফিঙ্গার প্রিন্ট মেলার পর তাকে রেশন দেওয়া হয়। এবার সেই রেশন নিয়ে গিয়ে যদি তিনি বাজারে বিক্রি করে দেন তবে তা অত্যন্ত বেদনাদায়ক। ওই এলাকায় চলতি মাসের রেশনের মাধ্যমে সিদ্ধ চাল দেওয়া হয়েছে বলেও জানাচ্ছেন তিনি। তবে অসাধু ব্যবসায়ীদের ঠেকানো হবে কী ভাবে? তিনি বলেন, বিষয়টি আমি বিডিওকে জানিয়েছি। এই জাতীয় কাজ বন্ধ করতে আমরা ওই এলাকায় সচেতনতা প্রচার চালাব। সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। 


You might also like!