Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

WB Panchayat Election 2023 :কোথাও জমায়েতে পুলিশের লাঠি, কোথাও হাতপাখা, লুচি, বিস্কুট

The police batoned the ISF gathering
The police batoned the ISF gathering

 

দক্ষিণ ২৪ পরগণা, ১০ জুলাই  : পঞ্চায়েতে পুনরায় ভোটের প্রাক্কালে কোথাও জমায়েতের ওপর চলল পুলিশের লাঠি। কোথাও বা ভোটদাতাদের দেওয়া হল হাতপাখা, লুচি, বিস্কুট।

ভাঙড়ে আইএসএফের জমায়েতে রবিবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৃদু লাঠি চালাল পুলিশ। আবার কোথাও বা বিলি করা হয় ভোটারদের হাতপাখা, লুচি, বিস্কুট।

অভিযোগ, রাতের অন্ধকারে ভাঙড় ২ ব্লকের ডিসিআরসি সেন্টারের অদূরে ‘রাতপাহারা’ দিচ্ছিলেন আইএসএফ কর্মীরা। তাঁদের দাবি, রাতের অন্ধকারে তৃণমূল ব্যালট বাক্সে কারচুপি করতে পারে, এই আশঙ্কায় তাঁরা পাহারা দিচ্ছিলেন। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশিপুর থানার পুলিশ। তারা মৃদু লাঠিচার্জ করে আইএসএফের জমায়েত উঠিয়ে দেয়। পুলিশের দাবি, আইএসএফ এলাকায় অশান্তির পাকানোর জন্য জড়ো হয়েছিল। সারা রাত এলাকায় পুলিশি টহলদারি চলেছে।

জয়নগরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। হাকিমপুরের ৮০/১, ৮০/২ ও ৮১ নম্বর বুথে তৃণমূল, এসইউসিআই এবং নির্দল প্রার্থীদের তরফে সকাল থেকে ভোটারদের হাতপাখা, নানা রকমের খাবার এবং জল দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তৃণমূলের কর্মীরা গরমে লাইনে দাঁড়ানো ভোটারদের হাতে হাতে তুলে দেন হাতপাখা।

এসইউসিআইয়ের তরফে ভোটদাতাদের জন্য লুচি, আলুর তরকারিতে জলখাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া, নির্দল প্রার্থীর তরফে ভোটারদের দেওয়া হয় বিস্কুট এবং জলের বোতল।


You might also like!