Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Lok Sabha Election 2024: ভোট প্রচারে কাঞ্চনের পাশে দেব! তুললেন সেলফি, সঙ্গে বার্তা কল্যাণকেও

Dev with Kanchan Mullick at your left sight, Kalyan Banerjee from your right sight
Dev with Kanchan Mullick at your left sight, Kalyan Banerjee from your right sight

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোট প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়া কাঞ্চনকে নিয়েই লোকসভা ভোটের প্রচার করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। দুজন মিলে সেলফিও তুললেন বিপুল জন সমাগমের মধ্যেই। ‘এমনি’ ক্যাপশনের সঙ্গে সমাজ মাধ্যমে উঠে এল এই ছবি। মনে করা হচ্ছে এই ছবির মাধ্যমেই শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক বিশেষ বার্তা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী।

শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে কাঞ্চনকে সঙ্গে নিয়ে যেতে চাননি। কাঞ্চন তাঁর সঙ্গে গেলে গ্রামের মহিলারারা তাঁকে ঘিরে প্রতিক্রিয়া করছেন এমনটাই জানিয়েছিলেন তিনি। কোনও বাক্য ব্যয় না করে তাই করেন উত্তরপাড়ার বিধায়ক। এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে রাজ্য রাজনীতিতে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কাঞ্চনের স্ত্রী তথা বাংলা টেলিভিশনের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেন, “কল্যাণবাবুর এই ব্যবহারে কাঞ্চন হতাশ। স্বাভাবিকভাবেই ওর খারাপ লেগেছে।”

এমন এক পরিস্থিতিতে স্রোতের বিপরীতে হাঁটা দেব ওরফে দীপক অধিকারী হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গিয়ে ঘাসফুল শিবিরের তারকা বলেন, “কল্যাণদা তাঁর মতো কাজ করেছেন। কিন্তু আমি চাই, কাঞ্চনদা আমার হয়ে প্রচার করুক। তাহলে ঘাটালে (Ghatal) আমার ভোট বাড়বে। আমি কাঞ্চনদাকে ফোন করে প্রচারে আসার অনুরোধ করেছি। উনি ৩০ তারিখ আমাকে সময় দিয়েছেন।” যেমনি কথা, তেমনি কাজ। মঙ্গলবার অর্থাৎ তিরিশে এপ্রিলই দেবের সঙ্গে প্রচার করতে দেখা যায় কাঞ্চনকে। হাসিমুখেই সেলফি তুলেছেন দুজন।

You might also like!